ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানকে “আপু” বলায় ক্ষিপ্ত, শাসালেন সেবাগ্রহীতাকে।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪৩৯ জন সংবাদটি পড়েছেন

‘আপু’ বলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান চটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কলরেকর্ড থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলা অবস্থায় রাত ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, এক্ষুনি শেষ হয়ে যাবে আপু। ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর ইউএনও বলেন, ‘যারা অনুমতিসহ আমাকে দাওয়াত দিতে এসেছিলেন তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা বলেছিলেন।’

ইউএনওর এমন কঠোর মনোভাবের জন্য মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনও কেন এমন ব্যবহার করলো সে বিষয়ে আমি অবগত নই।তবে দায়িত্বশীল ব্যক্তিদের এধরনের আচরণ শোভনীয় নয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানকে “আপু” বলায় ক্ষিপ্ত, শাসালেন সেবাগ্রহীতাকে।

আপডেট সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬