চিরিরবন্দরে দুই দিনে ট্রাক্টর ও মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা।
চিরিরবন্দরে গত দুই দিনে অবৈধ ট্রাক্টর ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার ২৮ জানুয়ারি ও বুধবার ২৯ জানুয়ারি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। অভিযানকালে অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। স্থানীয়দের মতে, এমন অভিযান সড়কে শৃঙ্খলা রক্ষা...
চিরিরবন্দরে গত দুই দিনে অবৈধ ট্রাক্টর ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার ২৮ জানুয়ারি ও বুধবার ২৯ জানুয়ারি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
অভিযানকালে অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টর ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন,
নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, এমন অভিযান সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।