ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফরিদপুরের মধুখালীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

ফরিদপুরের মধুখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আ/টক করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে গেছে। অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মধুখালী থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল বাগাট বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বাগাট বাজারের জাকিরের গোস্তের দোকানের পেছনের কাঁচা রাস্তায় অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ বাহিনীর সহায়তায় সজিব ফকির (৩২) কে আটক করা হয়। তার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৫২০ টাকা নগদ এবং একটি নোকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার সহযোগী মোঃ ওবায়দুর রহমান এর সঙ্গে মধুখালী থানার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালাতেন।

অপরদিকে, ২৭ জানুয়ারি দিবাগত রাত ১টা ৫০ মিনিটে নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামে অভিযান চালিয়ে যৌথ বাহিনী রিয়াজ শেখ (৩২) ও শারমিন আক্তার (২৮) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ গ্রাম ও ৩০০ গ্রাম গাঁজা, একটি নোকিয়া বাটন ফোন ও একটি লাইটটেল বাটন ফোন। আটক আসামীরা স্বীকার করে যে, তারা পলাতক সালাহ উদ্দিন শেখ (৩৭) এর সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,৬০০ টাকা। আটককৃত আসামীদের ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

ফরিদপুরের মধুখালীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

আপডেট সময় : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬