ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ময়মনসিংহ কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত ।

জামিননামা ছাড়াই ময়মনসিংহের কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কারা কর্তৃপক্ষের দ্বায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনাটি ঘটেছে।বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। কারাগারের কর্মকর্তা ভুল করে কারাগার থেকে আসামিদের মুক্তি দিয়েছে। এটি “ভুলমুক্তি” (ভুল করে মুক্তি)। পরে সবকিছু জানানো হবে।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছে ভুল করে অসতর্ক অবস্থায় আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঠিক কারণ উদঘাটন করবে তদন্ত কমিটি। যে বা যেসব কর্মকর্তা এটির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা আমাদের জানা নেই। তবে আসামি ধরতে হলে অবশ্যই পুলিশের সহযোগিতা লাগবে। তাৎক্ষণিকভাবে তারা আমাদের অবহিত করলে আসামি ধরতে সুবিধা হতো

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

ময়মনসিংহ কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত ।

আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬