ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্তে ‘একচ্ছত্র সম্রাট’ বদরুল ! অভিযোগে বিস্ফোরণ, ভেতরে ক্ষোভের আগুন ! চিলমারীতে অবশেষে “চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা” হত্যার মুল আসামি গ্রফতার। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে রুবেল হত্যার মূল আসামি গ্রেফতার ২ জন। র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫। রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷  চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত। কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। দায়িত্বে অবহেলার কারণে কালকিনিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন প্রশাসন। যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম। অনৈতিক কর্মকাণ্ডের জন্য মোহনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুহাম্মদ ওয়ালিউল্লাহ চাকুরীচ্যুত!

এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর মরদেহে আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

গাজীপুরে শ্রীপুরউপজেলার তেলিহাটি ইউনিয়নে এমিস বাজার টেংরা গণস্বাস্থ্য আঞ্চলিক কেন্দ্র।শনিবার (২৮ ফেব্রুয়ারি) শিশুপল্লী-গনস্বাস্থ্য আঞ্চলিক সড়কের টেংরা এলাকার রাস্তার পাশে আগুনে পোড়া ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকাল দিকে সড়কের পাশে আগুনে পোড়া দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন গ্রাম পুলিশের এক সদস্য। ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে আগুণে পুড়িয়ে দেয়।

শ্রীপুর থানার এসআই রুহুল কুদুস জানান, সকালে অজ্ঞাত মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে এসে আগুণ দিয়ে পুড়ানো মরদেহ দেখতে পায়। ওই কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। তার গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বেরিয়ে ছিল বিষয়টি তদন্ত চলছে।

গ্রাম পুলিশ সদস্য শরীফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে একজন আমাকে ফোন করে মরদেহ পড়ে থাকার কথা জানায়। পড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে হত্যার পর নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহে আগুন দেওয়া হয়েছে। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তিন আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

গণপূর্তে ‘একচ্ছত্র সম্রাট’ বদরুল ! অভিযোগে বিস্ফোরণ, ভেতরে ক্ষোভের আগুন !

এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর মরদেহে আগুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

আপডেট সময় : ১১:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬