নব নির্বাচিত এমপি জাহান্দার আলী জাহান কর্তৃক রাজৈরে খাল খনন কর্মসূচির উদ্বোধন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি,২৬) সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী এলাকায় প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এই খনন কাজের শুভ উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুল হক, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। খনন কাজ শুরুর প্রাক্কালে প্রকল্পের সফলতা ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয়রা জানান, এই খাল খননের ফলে অত্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি,২৬) সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী এলাকায় প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এই খনন কাজের শুভ উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুল হক, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। খনন কাজ শুরুর প্রাক্কালে প্রকল্পের সফলতা ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয়রা জানান, এই খাল খননের ফলে অত্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।