ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন আসামি গ্রেফতার। রাজৈরে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড। “আরাফ বাংলাদেশ” মানবিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত।  মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বদলী হলেও মাগুরা ছাড়ছেন না। দ্রুত অপসারণের দাবী। শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার।

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৯ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন ‘সারবাংলা ইকো পার্ক’ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই হারুন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার।

আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬