ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত। সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল  খুলনায় গুলি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক যুবক, উদ্ধার ওয়ান শুটার গান ও চাপাতি ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

চট্টগ্রামে গ্রেফতার এড়াতে আসামীর অভিনব কৌশল।

চট্টগ্রাম নগরীর হালিশহরে গ্রেফতার এড়াতে পুলিশের ধাওয়া খেয়ে ডোবায় লাফ দেন এক পরোয়ানাভুক্ত আসামী। কাদায় কোমর পর্যন্ত আটকে পড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডোবায় অবস্থান করেন তিনি। এ সময় ধারালো রামদা হাতে আত্মহত্যার হুমকি দিয়ে পুলিশকে ঘিরে রাখেন। পরে ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে জীবিত উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ারসংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় একটি দোকান থেকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান। পরে সেখান থেকে নেমে পাশের ডোবায় লাফ দিলে কাদায় কোমর পর্যন্ত আটকে পড়েন।

একপর্যায়ে তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। রামদা হাতে নিয়ে তিনি পুলিশকে ভয়ভীতি দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকিও দেন। এতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে হাতে রামদা থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের দীর্ঘ সময় বুঝিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে ডোবা থেকে তুলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গেলে রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান। পরে আত্মহত্যার হুমকি দিলে পরিবারের সহায়তায় পরিস্থিতি শান্ত করে তাকে উদ্ধার করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত।

চট্টগ্রামে গ্রেফতার এড়াতে আসামীর অভিনব কৌশল।

আপডেট সময় : ০৪:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬