ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত। সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল  খুলনায় গুলি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক যুবক, উদ্ধার ওয়ান শুটার গান ও চাপাতি ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ জন সংবাদটি পড়েছেন

নারায়ণগঞ্জে সাদা পোশাকে

গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে ওই দুই পুলিশ সদস্য তথ্য সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার ঘটনাস্থলেই প্রাণ হারান।

​রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। তিনি বলেন, “হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক আস্তানা রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

​উল্লেখ্য, এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছিল পুলিশ। সে সময় ফতুল্লা মডেল থানা পুলিশ ৫ জনকে আটক করলে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। পুলিশের ভাষ্যমতে, ওই ঘটনায় অভিযুক্তরাও স্থানীয় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত।

আপডেট সময় : ০২:২৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬