ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চিলমারীতে “আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ” হোটেল মালিক আটক। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত। লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাকাবাসী। “যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে”। ধামইরহাটে শহীদ জিয়া ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত। মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান। পটুয়াখালির বাউফল উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার আরজুরুল হকের বিয়ের সাতকাহন। দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত। কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এর উদ্যোগে কুমিল্লার রুচি ভিলাষ রেস্তোরায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও মানবিক-কুমিল্লার চেয়ারম্যান জনাব উদবাতুল বারি আবু। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত ভূমিকা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাসাস ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জলিল,দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,এডভোকেট…জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট ইউসূফ আলী,চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, ইন্জিনিয়ার মোর্শেদ,ওয়ার্লড মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, কৃষিবিদ সুমনা আক্তার, এডভোকেট এরশাদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নজরুল ইসলাম শাহীন, আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ডিইউজের নির্বাহী সদস্য জনাব রাজু আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসাসের আইন উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম মিঠু ও সাংবাদিক জুয়েল খন্দকার। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ও মুফতি মফিজুর রহমান হেলালী।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে “আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ” হোটেল মালিক আটক।

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬