ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : ১জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন সাজা, ৪জন খালাস সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ। নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে। ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের। নেত্রকোণায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম ‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা হোক। হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি আজ থেকে ভেঙে গেল। ইরানি বিমানকে আটকাতে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে বিমান হামলা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

অন্তবর্তীকালীন সরকারের আলোচিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেলারেল এম সাখাওয়াত হোসেনের মুখোমুখি সারাক্ষণ বার্তার হেড অব নিউজ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২০৯ জন সংবাদটি পড়েছেন

অন্তবর্তীকালীন সরকারের আলোচিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেলারেল এম সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন।

উনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ‍পুলিশ পূনর্গঠনের চেষ্টা করেছিলেন তিনি। তখন পুলিশের নানা দাবিদাওয়া ছিল, সেসব পূরণের চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়।

অভ্যুত্থানের পর যখন অন্তবর্তীকালীন সরকার গঠন হয়, তার ৭/৮ দিন পর উনি বলেছিলেন, অভ্যুত্থানের অধিকাংশ মানুষ মারা গেছে ৭.৬২ রাইফেলের বুলেটে, যেটি বাংলাদেশের পুলিশ ব্যবহার করেনা। ওটা তখন মানুষের ভেতর ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কিন্তু জনাব সাখাওয়াতকে সরিয়ে দিয়ে সরকার সে আলোচনা আগাতে দেয়নি।

জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের অন্তত ৪ হাজার রাইফেল লুট হয়েছে বলে জানান তিনি। পরে নানা সময়ে ৩ হাজারের মত উদ্ধার সম্ভব হলেও এখনও ১০০০ রাইফেল সন্ত্রাসীদের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে না পারলে বর্তমান সরকরের জন্য বিপদের কারণ হবে বলে ওনার মত।

কেনো তাকে স্বরাস্ট্র থেকে সরিয়ে দেওয়া হল? এই প্রশ্নের জবাবে উনি বলেন, ”আমার ও সময়কার বক্তব্যের জন্যই আমাকে মন্ত্রণালয় থেকে বদলি করে দেয়া হয়েছে। অধিকাংশ ছাত্রদেরকে ৭.৬২ রাইফেলের গুলি দিয়ে হত্যা করা হয়েছে। এসব অস্ত্র পুলিশ ব্যবহার করেনা। তাহলে এটা দাঁড়ায় যে, হয় পুলিশকে এসব অস্ত্র দেয়া হয়েছে, না হয় বাইরের কোনো গ্রুপ এসব মানুষকে হত্যা করেছে। আমি ওটা বলার কারণেই আমাকে সরিয়ে দেয়া হয়। অথচ আজ পর্যন্ত ওই ইস্যুর সমাধান হয়নি। আনসারের ওখানে ভিজিট করতে গিয়ে আমি লুঙ্গি পরা হাতে রাইফেল পরা লোকজনের ছবি দেখেছি। আমার কাছে এমনও ছবি আছে, যারা ওসব অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে তাদের বডি, চোহারার গঠন, দেখতে আমাদের মত না। এরা বাইরে কেউ হতে পারে। আমি তদন্ত করতে চেয়েছিলাম যে এরা কারা। কিন্তু তার আগেই আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।”

এর কারণে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ড. ইউনূস আমার হাতে ধরে অনুরোধ করেছিলেন। বলেছিলেন, সরকারের মাত্র ৭/৮ দিন হয়েছে, আপনি চলে গেলে আমরা বিপদে পড়বো। ফলে আমি থেকে গেলাম।

তার মতে, নির্বাচন ভাল হয়েছে। আমাদের মত দেশে ১০০% ভাল নির্বাচন করা সম্ভব না। ছোটখাট ত্রুটি বড় নির্বাচনে হতেই পারে। জামাত ৭৭টা সিট পেয়েছে এটা বিশাল ব্যাপার বলে তিনি মনে করেন।

”উপদেষ্টাদের ভেতর একটা গ্রুপ নির্বাচন পরিচালনা থেকে সরকার পরিচালনা- সব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কেবিনেটের ভেতর একটা কিচেন কেবিনেট ছিল। তারাই সরকার চালিয়েছে।” উনি দাবি করেছেন, উনি সেই ছোট কেবিনেটের সদস্য ছিলেন না। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের পক্ষে ছিলনা। কারা তারা সেটা উনি জানেন, কিন্তু তারা ওপেনলি কিছু বলেনি কখনো।

কোনো বড় সিদ্ধান্ত কেবিনেটে বসে নেওয়া হতো না। কেবিনেটের বাইরে বসে কয়েকজন সিদ্ধান্ত নিতেন। সেই গ্রুপে উনি ছিলেন না। সংস্কার কমিশনের সাথে ওনার মত উপদেষ্টাদেরকে যুক্ত হতে দেওয়া হয়নি। উনি চেয়েছিলেন যুক্ত হতে, কিন্তু দেয়া হয়নি।

১৭ তারিখ ইউনূস সরকার ক্ষমতা ছেড়েছে। ১৬ তারিখেও বিদেশীদের সাথে চুক্তি করেছে সরকার, জারি করেছে অধ্যাদেশ। বিদেশ থেকে রীতিমত থ্রেট করা হয়েছে এসব চুক্তি করার জন্য। না করে উপায় ছিল না বলে ওনার মত!!

আমলারা কিছু কিছু জায়গায় ভুগিয়েছে। তবে ওনাকে ভোগাননি বলে মত দিয়েছেন তিনি।

উপদেষ্টাদের কেউ কেউ দেশ ছেড়ে চলে যাচ্ছে। উনি দেশ ছেড়ে যাবেন না, নিজ দেশ ছেড়ে যাবেন কেনো ? বলে প্রশ্ন রেখেছেন।

গত দেড় বছরের কিচ্ছাকাহিনী সামনে আসতে শুরু করেছে। প্রেসিডেন্টের সাক্ষাৎকারের পর জামাত-এনসিপির জামাকাপড়ের যা তা অবস্থা। বাকিরা মুখ খুললে কি যে হবে…সামনে বোধহয় দারুণ সময় আসতেছে। প্রচুর মুড়ি-চানাচুর নিয়ে বসতে হবে। তবে যাই বলিনা কেন, দিন শেষে বলতে হয় ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মত সাহসী ও নির্ভীক মানুষের বড় অভাব আমাদের এই বঙ্গ দেশে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনী অধিকার: নীতিমালার ব্যাখ্যা, বৈষম্যের প্রশ্ন ও সমাধানের পথ।

অন্তবর্তীকালীন সরকারের আলোচিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেলারেল এম সাখাওয়াত হোসেনের মুখোমুখি সারাক্ষণ বার্তার হেড অব নিউজ।

আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬