ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

ঝালকাঠিতে পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ!

ঝালকাঠি রাজাপুরে রাস্তার পাশেই এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন—মা হিসেবে তার পরিচয় মিললেও নবজাতকের বাবার পরিচয় রয়ে গেছে অজানার আড়ালে।

বৃহস্পতিবার (২৬ মার্চ,২০২৬) সকালে উপজেলার বাগড়ি বাজার সংলগ্ন প্রান্ত ফিলিং স্টেশনের সামনে হঠাৎ করেই শুরু হয় প্রসব বেদনা। পথচারীদের চোখের সামনে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একপর্যায়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই নারী। মুহূর্তটি ছিল একদিকে বেদনাদায়ক, অন্যদিকে মানবিকতার এক জীবন্ত উদাহরণ।

প্রত্যক্ষদর্শী রুবেল হাওলাদার জানান, “হঠাৎ দেখি নারীটি ব্যথায় ছটফট করছে। কিছু বুঝে ওঠার আগেই সে রাস্তায় পড়ে যায় এবং সেখানেই বাচ্চার জন্ম হয়।” অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের অবস্থা খারাপ হয়ে গেলে স্থানীয়রা দেরি না করে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। ঘটনার খবর পেয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি হাসপাতালে ছুটে আসেন এবং মা ও শিশুর চিকিৎসার খবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক এখন চিকিৎসাধীন এবং উভয়েই শঙ্কামুক্ত। দায়িত্বপ্রাপ্ত নার্স ছালমা বেগম বলেন, “মায়ের পাশে সার্বক্ষণিক একজন আয়া রাখা হয়েছে, যেন তিনি নিরাপদ থাকেন।”

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ওই নারীকে বাগড়ি বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তবে তিনি কোথা থেকে এসেছেন, তার পরিবার কোথায়—এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। এদিকে নবজাতকের বাবার পরিচয় না জানা যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অপরিচিত এই মা আর নবজাতক যেন অজানার অন্ধকারে হারিয়ে না যায়—এটাই এখন সবার।

আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মায়ের নাম মমতাজ বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় এখনও অজানা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

ঝালকাঠিতে পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ!

আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬