ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেটের প্লান ফাঁস।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২৪২ জন সংবাদটি পড়েছেন

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে আউট সোর্সিং পদ্ধতিতে প্রতিটি উপজেলায় ১ জন করে এ আই টেকনিশিয়ান নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪৯৫ টি পদের অনুমোদন দিয়েছে। তদপ্রেক্ষিতে প্রকল্প পরিচালক মো: শাহজামান খান তুহিন কৃত্রিম প্রজনন জনবল সরবরাহ করার জন্য ঠিকাদার নিয়োগের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দরপত্র দলিলে এমন কিছু শর্ত প্রদান করেছেন যে, ৩/৪ টির বেশী কোন আউট সোর্সিং প্রতিষ্ঠান অংশ গ্রহন করতে পারবে না। কারণ পরিচালক মো: শাহজামান খান তুহিন বগুড়ার একটি প্রতিষ্ঠানের সাথে আগেই চুক্তি করেছেন যে, ঐ প্রতিষ্ঠানকে তিনি কাজ দিবেন। এমন কি জনবল সিলেক্ট করবেন তিনি নিজে। সে প্রক্রিয়়ার অংশ হিসাবে দেশের প্রত্যক উপজেলায় চিঠি দিয়েছেন ৩ জন করে অভিজ্ঞ এ আই টেকনিশিয়ানের তালিকা প্রদান করার জন্য।

উদ্দেশ্য হলো ঠিকাদার নিয়োগের সাথে সাথে ঠিকাদারের কাজটা এগিয়ে রাখা এবং প্রার্থীদের নিকট হতে দরদাম ঠিক করে রাখা। যে কাজটি করার কথা ঠিকাদারের সে কাজটি হাজার হাজার টাকা খরচ করে করছেন পরিচালক মো: শাহজামান খান তুহিন ।

সুত্রমতে প্রাণিসস্পদ অধিদপ্তরের অধীনে প্রায় ৫ হাজারের অধিক এ আই টেকনিশিয়ান রয়েছে এবং প্রত্যেকেই প্রশিক্ষিত। নিয়ম অনুযায়ী ঠিকাদার কর্তৃক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করার পর এদের মধো হতে প্রায় সকলেই আবেদন করবেন। তখন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করে তাদের বায়োডাটা সহ ঠিকাদার নিয়োগ দিয়ে পরিচালকের নিকট জমা দিবেন। কিন্তু সুচতুর দুর্নীতিবাজ কর্মকতা পরিচালক মো: শাহজামান খান তুহিন অসৎ উদ্দেশ্যে নিজেই সে প্রক্রিয়়া শেষ করে রাখছেন।

সুত্রমতে রাজস্ব খাতের অধীনে সৃষ্ট আউট সোর্সিং এ নিয়োগযোগ্য পদ সমুহ মহাপরিচালকের দপ্তর হতে সম্পাদন করার কথা। যেমন পুর্বেও করা হয়েছিল । কিন্তু পরিচালক মো: শাহজামান খান তুহিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে় নিজেই ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে সকল প্রক্রিয়়া চুড়ান্ত করার কাজ করছেন। যার একমাত্র লক্ষ্য ২৫ থেকে ৩০ কোটি টাকার বাণিজ্য করা।

উল্লেখ্য যে, পরিচালক মো: শাহজামান খান তুহিন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় তৎকালীন মন্ত্রী মির্জা আজমের ভাগ্নে পরিচয়ে আওয়ামী পরিবারের সদস্য হিসাবে ডিও লেটার নিয়ে পরিচালক পদে পদোন্নতি নিয়েছিলেন এবং বিসিএস লাইভস্টক একাডেমীর পরিচালক পদে নিয়োগ লাভ করেন। এমন কি পুলিশ ক্লিয়ারেন্সে তুহিনকে আওয়ামী পরিবারের সদস্য হিসাবে উল্লেখ করা আছে। যা তার এসএসবির ছাডপত্র যাচাই করলেই প্রমানিত হবে।

সেই মো: শাহজামান খান তুহিন ৫ই আগষ্টের পটপরিবর্তনের সাথে সাথে নিজেকে সবচেয়ে বড় জাতীয়তাবাদী দাবী করে তদবিরের মাধ্যমে অধিদপ্তরের সবচেয়ে লাভজনক পরিচালক এ আই এর পরিচালক পদটি দখল করে নিয়েছেন। এ পদে আসতে তাকে প্রায় ২ কোটি টাকা খরচ করতে হয়েছিল বলেও কথিত আছে। অথচ এই মো: শাহজামান খান তুহিন ৪ঠা আগস্টে কথিত শান্তি মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এবং হাসিনা সরকারে পক্ষে স্লোগান দিয়েছিলেন।

মো: শাহজামান খান তুহিন পরিচালক এ আই হিসাবে বদলীর আদেশ প্রাপ্তির পর পরই তার বিরোধিতা করে অধিদপ্তরে বিএনপিপন্থী কর্মকতা-কর্মচারীরা মিছিল মিটিং করে আদেশ বাতিল করার জন্য দাবী জানায় কিন্তু তৎকালীন মহাপরিচালকের কারণে আন্দোলনকারীরা পরে চুপ হয়ে যায়।

কথিত আছে মো: শাহজামান খান তুহিন পরিচালকের দায়িত্ব নিয়েই প্রায় ২০ কোটি টাকার মালামাল ক্রয়ের দরপত্র আহ্ববান করে নিয়মের ব্যতয় ঘটিয়ে বেসরকারী খাতে সরবরাহকারীকে কাজ দিয়ে নিন্মমানের কন্টেইনার ও অন্যান্য মালামাল নিয়ে ৫ কোটি টাকার অধিক ঘুষ নিয়ে়ছিলেন। কন্টেইনার গুলি ল্যাব পরীক্ষা করলেই প্রমানিত হবে যে সেগুলো নিম্নমানের ছিল।

অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকতা-কর্মচারীদের একই কথা দুর্নীতিবাজ এ পরিচালককে অবিলম্বে অন্যত্রে বদলী করে তার সকল অনিয়মের তদন্ত করা হোক এবং আউট সোর্সিং এর মাধ্যমে এ আই টেকনিশিয়ান নিয়োগের কাজটি মহাপরিচালকের নিয়়ন্ত্রনে নিয়ে আসা হোক। এ ক্ষেত্রে তারা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও সচিবের পদক্ষেপ কামনা করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেটের প্লান ফাঁস।

আপডেট সময় : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬