ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

মতুয়া পরিচয়ের উত্থান। বঞ্চনা থেকে আত্মমর্যাদার সংগ্রাম।

বাংলার সমাজে একটি প্রশ্ন ক্রমশ উচ্চকিত হচ্ছে মতুয়ারা কেন নিজেদের সনাতন হিন্দু সমাজ থেকে আলাদা ভাবতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেকেই সহজ ব্যাখ্যা খোঁজেন ধর্মীয় বিভাজন, রাজনৈতিক প্রভাব কিংবা পরিচয়ের রাজনীতি।

কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? না, বাস্তবতা অনেক গভীর, অনেক কঠিন এবং কিছুটা অস্বস্তিকরও।যে ইতিহাস আমরা এড়িয়ে যেতে চাই- উপমহাদেশের বর্ণভিত্তিক সমাজব্যবস্থা শুধু একটি সামাজিক কাঠামো নয়, বরং এটি ছিল একটি সুসংগঠিত বৈষম্যের প্রক্রিয়া। এই কাঠামোর নিচের স্তরে থাকা নমঃশূদ্র জনগোষ্ঠী, যাদের আমরা আজ মতুয়া নামে জানি, তাদের জন্য সমাজের দরজা ছিল অর্ধেক নয়, প্রায় পুরোপুরি বন্ধ।তারা মন্দিরে ঢুকতে পারেনি, ধর্মীয় আচার পালন করতে পারেনি, এমনকি মানুষের মতো সম্মান পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছে।

প্রশ্ন হচ্ছে? যে সমাজ একজন মানুষকে স্পর্শ করতেও অস্বীকার করে, সেই সমাজের সঙ্গে আত্মপরিচয় টিকে থাকে কীভাবে? প্রতিবাদের ভাষা হয়ে ওঠেন হরিচাঁদ ঠাকুর।

এই অমানবিক বাস্তবতার বিরুদ্ধে প্রথম সুসংগঠিত কণ্ঠ হয়ে ওঠেন হরিচাঁদ ঠাকুর। তিনি কোনো বিভাজনের রাজনীতি করেননি, বরং প্রশ্ন তুলেছিলেন, মানুষ কি জন্ম দিয়ে নির্ধারিত হবে, নাকি তার কর্ম দিয়ে?তার উত্তর ছিল স্পষ্ট “সব মানুষ সমান।”

এই একটিমাত্র ধারণাই তৎকালীন সমাজের জন্য ছিল এক ধরনের বিপ্লব। কারণ এটি সরাসরি চ্যালেঞ্জ করেছিল সেই বর্ণভিত্তিক ক্ষমতার কাঠামোকে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট ছিল।

মতুয়া আন্দোলন থেকে সংগঠিত শক্তি গুরুচাঁদ ঠাকুর। এই দর্শনকে বাস্তব রূপ দেন গুরুচাঁদ ঠাকুর।তিনি বুঝেছিলেন, শুধু আধ্যাত্মিক মুক্তি নয়, প্রয়োজন সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন।

তাই তিনি শিক্ষা বিস্তার, নারী অধিকার এবং সামাজিক স্বীকৃতির জন্য লড়াই করেন। “চণ্ডাল” নামের অপমান মুছে “নমঃশূদ্র” পরিচয় প্রতিষ্ঠা ছিল শুধু নাম পরিবর্তন নয়, এটি ছিল অপমানের বিরুদ্ধে আত্মমর্যাদার ঘোষণা।

তাহলে কি মতুয়ারা হিন্দু নয়? এই প্রশ্নটি প্রায়ই রাজনৈতিক ও সামাজিক আলোচনায় উঠে আসে। কিন্তু এই প্রশ্নের মধ্যেই একটি সমস্যা রয়েছে, এটি বাস্তবতাকে সরলীকরণ করে।

মতুয়া মতাদর্শ হিন্দু ধর্মীয় পরিমণ্ডল থেকেই এসেছে, কিন্তু এটি সেই পরিমণ্ডলের ভেতরের বৈষম্যের বিরুদ্ধে এক প্রতিবাদী ধারা।অতএব, এটি কোনো বিচ্ছিন্নতা নয় ,এটি মূলধারার ব্যর্থতার প্রতিক্রিয়া।

রাজনৈতিক বাস্তবতা প্রতিনিধিত্বহীনতার বেদনা।ধর্মীয় বঞ্চনার পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও মতুয়া পরিচয়কে প্রভাবিত করেছে।ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের স্তরে তাদের উপস্থিতি সীমিত ,ক্ষমতার কেন্দ্রে তাদের কণ্ঠস্বর দুর্বল উন্নয়ন ও নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ সম্পূর্ণ উপেক্ষিত, ফলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে,“আমরা কি শুধু সংখ্যার অংশ, নাকি রাষ্ট্রের অংশীদার?”

আসল প্রশ্ন: বিভাজন কে তৈরি করেছে?

আজ যখন মতুয়াদের আলাদা পরিচয় নিয়ে আলোচনা হয়, তখন অনেকেই এটিকে বিভাজনের রাজনীতি হিসেবে দেখাতে চান। কিন্তু ইতিহাস অন্য কথা বলে।মতুয়ারা নিজেরা আলাদা হয়নি।তাদের আলাদা করে রাখা হয়েছিল।যখন মন্দিরের দরজা বন্ধ করা হয়,সামাজিক মর্যাদা অস্বীকার করা হয়,রাজনৈতিক অধিকার সীমিত রাখা হয়।তখন আলাদা পরিচয় গড়ে ওঠা কোনো ষড়যন্ত্র নয়, বরং একটি অবশ্যম্ভাবী সামাজিক প্রতিক্রিয়া।সমাধান কোথায়?

মতুয়া প্রশ্নের সমাধান কোনো তর্কে নয়, বরং বাস্তব পরিবর্তনে।প্রয়োজন বর্ণভিত্তিক বৈষম্যের স্পষ্ট ও কার্যকর অবসান।ধর্মীয় ও সামাজিক সমানাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্র কাঠামোয় বাস্তব অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।শেষ পর্যন্ত বিষয়টি খুবই সরল

“সমাজ যদি কাউকে আপন করে নেয়, তবে আলাদা পরিচয়ের প্রয়োজন পড়ে না।”

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

মতুয়া পরিচয়ের উত্থান। বঞ্চনা থেকে আত্মমর্যাদার সংগ্রাম।

আপডেট সময় : ১২:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬