বৈশ্বিক যুদ্ধে দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে সরকার যেখানে হিমশিম খাচ্ছে সেখানে সরকারের আদেশ অমান্য করে বনভোজন নামে মনোরঞ্জনে অর্থ জ্বালানি অপচয়ের মহৎসবে মাতোয়ারা বিআইডব্লিউটিএ। গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে খোদ বিআইডব্লিউটিএ নিজেই (১)ফ্যান, এসি ও লাইট এর ব্যবহার, (২) সরকারি যানবাহনে জ্বালানি সাশ্রয় (৩) সরকারি জাহাজে জ্বালানি সাশ্রয় করার জন্য বিজ্ঞপ্তি জারি করে,অথচ উল্টো বিআইডব্লিউটিএ নিজেই এর ব্যত্যয় ঘটান গতকাল্য আরিচা নদী বন্দরে প্রায় 200 কর্মচারীর সমন্বয়ে বনভোজনের নামে ঢাকা থেকে ভাড়া করে নামিদামি ডানচার শিল্পী দিয়ে আরিচা নদী বন্দরের নৃত্যর নামে মনোরঞ্জন করতে দেখা যায়, সাধারণ মহলে প্রশ্ন উঠেছে এই টাকা পেল কোথায়? সরকার বলে সাশ্রয়ী হতে- বিআইডব্লিউটিএ বলে মনোরঞ্জন করতে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় বিআইডব্লিউটিএর বন্দরের শুল্ক ফাকির অর্থ এবং জাহাজ ও ড্রেজারের জ্বালানির দুর্নীতির অর্থ থেকেই এই মনোরঞ্জনের অপচয়ের ব্যয় বহন করে থাকে। নতুবা এই মনোরঞ্জনের এত বড় অনুষ্ঠানের – ভাড়া করা ডান্সার,রিসোর্ট ভাড়া, ভিআইপি আদলে খাবার ব্যয়, স্টেজ প্যান্ডেল হাই সোসাইটি স্টাইলে অন্যান্য সামগ্রী খরচসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার যোগান আসলো কোথায় থেকে? আরিচা নদী বন্দরের আওতায় প্রায় ২০০(দুইশত) কর্মচারীর জন্য যদি বিআইডব্লিউটিএ দশ লক্ষ টাকা খরচ করে মনোরঞ্জনের জন্য তাহলে তাদের ৫ হাজার জনবলের জন্য কত খরচ হতে পারে বছরে, এর নমুনা দেখলেই বুঝা যায় দেশের সরকারি অর্থ কিভাবে অপচয় হয়, দেশের এই ক্রান্তিকালে সরকারের প্রতি কি আরে সেবা দিতে পারে এই সরকারি প্রতিষ্ঠান নাকি শুধু সরকারি অর্থ ও জ্বালানি অপচয়ের মহাউৎসব করে থাকে এই প্রতিষ্ঠান। এ বিষয়ে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানকে মুঠোফোনে বার বার জানতে চাইলেও ফোন তোলেননি।তাই এ ব্যাপারে চেয়ারম্যান মহোদয়ের কোন সদুত্তর মেলেনি।
ব্রেকিং নিউজ:
বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- ১০১ জন সংবাদটি পড়েছেন
Tag :
জনপ্রিয় সংবাদ






















