ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান। একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ।

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত।

বরগুনা জেলার আমতলী উপজেলায় অবৈধভাবে জমি দখল করার অভিযোগে খাদিজা বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১১ মে,২৬) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। অভিযোগের ভিত্তিতে আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আদালতের এ পদক্ষেপকে দ্রুত ও কার্যকর বিচার হিসেবে প্রশংসা করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে উৎসাহিত হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত।

আপডেট সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬