ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের।

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলীতে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির সদস্যরা নিজেদের হাত খরচের টাকা সাশ্রয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

আজ ২৭ মে,২৬ বুধবার আমতলী পৌরসভার বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও ক্যান্সারে আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ঈদের আনন্দ থেকে যেন কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়— সেই চিন্তা থেকেই তাদের এ মানবিক উদ্যোগ।

সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত বলেও জানান।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও ক্যান্সার রোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন।

আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া।

আপডেট সময় : ১০:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬