ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা।

অনলাইন হয়রানি থেকে নারীদের সুরক্ষা দিতে ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, নারীরা যাতে নিঃসংকোচে অনলাইনভিত্তিক অপরাধের অভিযোগ জানাতে পারেন, সেজন্য নারী কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ এই ডেস্ক পরিচালনা করা হবে।

গণমাধ্যম কর্মিদের সাথে নগরের অপরাধ পরিস্থিতি, যানজট, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি নিয়ে বিস্তারিত কথা বলেন সিএমপি কমিশনার।

তিনি বলেন, আগের তুলনায় অপরাধের ধরন অনেক বদলে গেছে। এখন অনেক অপরাধ অনলাইনে সংঘটিত হচ্ছে এবং অপরাধীরা প্রযুক্তি ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম সময়ে সংগঠিত অপরাধে জড়িয়ে পড়ছে।

হাসান মো. শওকত আলী বলেন, “অনলাইনে নীরবে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে, যার অন্যতম ভুক্তভোগী নারীরা। অনেক সময় তারা এসব বিষয় কাউকে বলতে পারেন না। এজন্য আমরা ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ চালুর পরিকল্পনা নিয়েছি।”

তিনি জানান, এ ডেস্কে নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, যাতে ভুক্তভোগীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে ‘কিশোর গ্যাং’ অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সিএমপি কমিশনার। তিনি বলেন, “কিশোরদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি ও হিরোইজম কাজ করে। সেখান থেকে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এটি সামাজিক অপরাধ। একে প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ জরুরি।”

সম্প্রতি চকবাজার এলাকায় এক কলেজছাত্র হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক নিয়ন্ত্রণেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শওকত আলী। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।”

চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমার মূল টার্গেট চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা। সন্ত্রাসীরা কোন পথে এগোচ্ছে, তা আগে শনাক্ত করতে হবে। এজন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তিনি বলেন, “বায়েজিদ এলাকায় সাজ্জাদ বাহিনীর তৎপরতা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা আরও কার্যকর ফলাফল চাই।”

অপরাধ দমনে নগরজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে সিএমপি কমিশনার বলেন, “অপরাধ ও ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হবে। এ কাজে সিটি করপোরেশন ও সিএমপি যৌথভাবে কাজ করবে।”

যানজট নিরসনে বিভিন্ন সড়ক থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নগরের ট্রাফিক ব্যবস্থাকে ধীরে ধীরে সিগন্যাল লাইটের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, হাসান মো. শওকত আলী গত ১ এপ্রিল চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা।

আপডেট সময় : ১১:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬