ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন আসামি গ্রেফতার। রাজৈরে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড। “আরাফ বাংলাদেশ” মানবিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত।  মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বদলী হলেও মাগুরা ছাড়ছেন না। দ্রুত অপসারণের দাবী। শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা।

কক্সবাজারের টেকনাফ উপজেলা এলাকায় বিভিন্ন এনজিওতে কর্মরত স্থানীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার নামে কিছু জনপ্রতিনিধির উস্কানি, বহিরাগত কিছু সিনিয়র এনজিও কর্মী ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এর ফলে প্রকৃত স্থানীয় ও যোগ্য কর্মীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় কর্মীদের অভিযোগ, আগে যেখানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতনে কাজ করতেন, বর্তমানে সেখানে মাত্র ১০ হাজার টাকা বেতনে কাজ করতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এতে অনেক কর্মী মানবিক ও আর্থিক সংকটে পড়েছেন।

আবেদনে আরও বলা হয়, কিছু প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে সুযোগ-সুবিধা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার কারণে প্রকৃত স্থানীয় কর্মীরা বঞ্চিত হচ্ছেন। এ ধরনের বৈষম্য ও অনিয়ম অব্যাহত থাকলে স্থানীয় বেকার যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে হ্নীলা ইউনিয়ন-এর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অধিকাংশ অনিয়ম ও বৈষম্যের ঘটনা ঘটছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্তপূর্বক স্থানীয় এনজিও কর্মীদের ন্যায্য বেতন, অধিকার ও কর্মসংস্থানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা।

আপডেট সময় : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬