ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস – ২০২৬ উদযাপিত।।

“মানবতায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২৬” পালন করেছে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট।

আজ ৭ মে,২৬ সকাল ৯ টায় শহরের পাহাড়পুরস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে ইউনিট কার্যালয়ের সামনে মানববন্ধন, বেলুন উড়ানো, কেক কাটা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় স্বেচ্ছাসেবীরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা সমাজের জন্য অনুকরণীয়। মানবতার সেবায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সাবেক এডহক কার্য-নির্বাহী কমিটির সদস্য মোঃ মোকাররম হোসেন, মোঃ শাহিদুর ইসলাম শাহীন খান, ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ আমজাদ হোসেন, উপ-যুব প্রধান-১ মেহেদী হাসান, উপ-যুব প্রধান-২ মরিয়ম আক্তার সহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তরুণদের এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রেড ক্রিসেন্ট এর কার্যক্রম অর্থবহ হয়ে ওঠে। উল্লেখ্য, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস – ২০২৬ উদযাপিত।।

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬