ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন আসামি গ্রেফতার। রাজৈরে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড। “আরাফ বাংলাদেশ” মানবিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত।  মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বদলী হলেও মাগুরা ছাড়ছেন না। দ্রুত অপসারণের দাবী। শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মালদ্বীপে নির্যাতিত ফিলিস্তিনবাসীর সঙ্গে বাংলাদেশিদের ঈদ উদযাপন।

সাগরকন্যা মালদ্বীপ মুসলিম প্রধান দেশ, তবে দেশটিতে ঈদের আয়োজন হয় ভিন্ন আমেজে। প্রায় ছয় লাখ মানুষের বসবাস এখানে, এরমধ্যে প্রায় এক লাখই বাংলাদেশি।

বুধবার (২৭ মে,২৬) মালদ্বীপে যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদুল আজহা পালিত হয়েছে, দেশটিতে ঈদের দিনে রঙ নিয়ে হোলি খেলে আনন্দ করেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারা।

মালদ্বীপে ঈদের দিন বিভিন্ন বয়সী মানুষ নেচে-গেয়ে রঙ ছিটিয়ে আনন্দ করেন। ঈদের দিন চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে দেশটির রাজধানীতে।

বাংলাদেশি প্রবাসীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করেন। ঈদগাহে প্রায় চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। তারমধ্যে বেশিরভাগই বাংলাদেশি।

বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল হোসেন বলেন, ‘মালদ্বীপে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি ঈদগাহ মাঠেও নামাজ আদায় করা হয়। ঈদের দিন বিকালে বাংলাদেশিরা একসাথে হয়ে সময় কাটান।’

তিনি আরও বলেন এখানে কোরবানির ঈদ অন্যরকম, পশু পালনের ব্যবস্থা না থাকায় এখানে বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারেন না। বাংলাদেশি যারা পরিবার নিয়ে থাকেন, তারা ছাগল কোরবানি করেন।

প্রবাসী মোঃ সাবুর তালুকদার বলেন, প্রবাসের মাটিতে সবার সঙ্গে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দেশে ঈদের আনন্দ প্রকাশ পায়। এছাড়াও এবারের ঈদে দেখা মিলে নির্যাতিত ফিলিস্তিনের কিছু মানুষের সাথে।

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান কালাম আব্দুল কাদের বলেন, আমরা বাংলাদেশিরা চেষ্টা করি সবাই সবার পাশে দাঁড়াতে। সবাই মিলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, কিছু সংগঠনের উদ্যোগে কোরবানি দিয়ে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করতে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

মালদ্বীপে নির্যাতিত ফিলিস্তিনবাসীর সঙ্গে বাংলাদেশিদের ঈদ উদযাপন।

আপডেট সময় : ১০:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬