ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। মাদারীপুর রাজৈরের টেকেরহাটে দুধ কান্ডে ভাইরাল এনামুল বাঘা গ্রেফতার। ৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

রাসিক প্রশাসক এর সাথে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৮৬ জন সংবাদটি পড়েছেন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাথে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সভায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিক্সা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, শিল্পায়ন-কর্মসংস্থান, আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন, নাগরিক সেবা সুনিশ্চিত করণে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার স্থাপন ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। একাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধনে ফগার স্প্রে, পদ্মা নদীকে ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, গুলজারবাগ ও ভদ্রা লেকে ফোয়ারা স্থাপন, পর্যটন শিল্পের উন্নয়ন, বৃক্ষরোপণ ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্ব প্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

রাজশাহী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন বলেন,রাজশাহীতে বিভিন্ন রাজারে পাবলিক টয়লেট স্থাপন করা, রাজশাহী মেডিক্যাল কলেজে লাশবাহী গাড়ি সিন্ডিকেট মুক্ত করা,ওয়ার্ড কার্যালয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানো বিষয় গুলো সিটি প্রশাসক মাহাফুজুর রহমান রিটন মনোজ দিয়ে শুনে এবং সেগুলো সমাধানের আশাস দেন।

মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

রাসিক প্রশাসক এর সাথে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা।

আপডেট সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬