ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার রিটে হাইকোর্টের আদেশ শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহা-পরিচালককে তলব। শিক্ষার পরিবেশ উন্নয়নে হাড়িভাসা ইউপির উদ্যোগ, ১৭ বিদ্যালয়ে ফ্লোর ম্যাট প্রদান। ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ছানি রোগী বাছাই। ঠাকুরগাঁওয়ে সারের সিন্ডিকেটের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দাবি। ফতুল্লায় শামীম ওসমানের আস্থাভাজন আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতারে জনমনে স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন।

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির অস্তিত্ব রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাবাডি দিন দিন জনপ্রিয়তা অর্জন করলেও বাংলাদেশে এই ঐতিহ্যবাহী খেলাটি ক্রমেই হারিয়ে যাচ্ছে। কাবাডির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে খেলাটিকে ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

রবিবার (১৪ জুন,২৬) সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। সভাপতিত্ব করেন কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক দরুল হুদা জেনু।

প্রতিযোগিতায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আটটি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী কলেজগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শশীদল আলহাজ মুহাম্মাদ আবু তাহের কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মুহাম্মাদ আবদুল কাদির। এ সময় শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাগুলোর চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে- কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬