ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক। ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী। বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে,ভরণপোষণ বন্ধ ও সাইবার অপপ্রচারের অভিযোগে চট্রগ্রামে মামলা। যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। দুই সাংবাদিককে হুমকির অভিযোগে জিডি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর। উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা। সাবেক আইজিপির প্রভাব খাটিয়ে এসআই আজাদের ‘আলাদিনের চেরাগ’।

উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৪ জন সংবাদটি পড়েছেন

উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক ও সবার জন্য সহজগম্য স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন চার ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সোমবার (২০ জুলাই,২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের কয়েকশত মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, উপজেলা সদর নির্ধারণে ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা মূলত ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি—এই চার ইউনিয়নকে কেন্দ্র করে গঠিত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল, চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী ও সহজ যোগাযোগসমৃদ্ধ কোনো স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে সব এলাকার মানুষ সমানভাবে প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে এককভাবে ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে। এতে চার ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠী প্রশাসনিক সেবা গ্রহণে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে বাধ্য হচ্ছেন এবং নানামুখী ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—উপজেলা সদর নির্ধারণে চার ইউনিয়নের দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার সমতা নিশ্চিত করা, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে উপজেলা সদর দপ্তরকে একটি কেন্দ্রীয় ও সুবিধাজনক স্থানে স্থানান্তর করা।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থে দ্রুত বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে ইয়াবাসহ কারবারি আটক।

উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

আপডেট সময় : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬