ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের।

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা উজানীয়া বাড়ি এলাকায় গাছ কাটতে গিয়ে মোঃ ছাব্বির হোসেন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাব্বির হোসেন ওই এলাকার অলিউল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মুন্সি বাড়ীর হাতেম আলীর একটি বড় করই গাছের ডাল কাটতে গিয়ে ছাব্বির গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। তবে ওই রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে তিনি ছেলেকে গাছে উঠতে নিষেধ করেছিলেন। তার দাবি, হাতেম আলীর স্ত্রী গাছ কাটার জন্য ছাব্বিরকে ডেকেছিলেন। তিনি এতে আপত্তি জানালেও পরে জানতে পারেন তার ছেলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্তানের মৃত্যুর বিচার দাবি করেন।

এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, ঘটনাটি নিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা এমন কোনো সমঝোতার বিষয়ে জানেন না বলে দাবি করেছেন এবং এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনার প্রকৃত কারণ, শিশুটিকে কীভাবে গাছে ওঠানো হয়েছিল, সেখানে অবহেলা বা আইনগত দায় ছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

কচুয়ায় গাছ কাটতে গিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু, বিচার দাবি পরিবারের।

আপডেট সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬