ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল অ্যাসিস্ট্যান্ট মাহাবুবার রহমানের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহাবুবার রহমান বর্তমানে হাসপাতালের স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে অফিস চলাকালে মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেন ও মাহাবুবার রহমান একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মাহাবুবার রহমান হঠাৎ জামির হোসেনের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে জামিরের চোখে আঘাত করেন এবং পরে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। এতে জামির হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিটি স্ক্যানের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

আহত জামির হোসেন বলেন, সকালে একটি বিষয় নিয়ে মাহাবুবার রহমানের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই তিনি আমার ওপর হামলা চালান। প্রথমে চোখে আঘাত করেন। এরপর আমি পড়ে গেলে আমাকে এলোপাতাড়ি মারধর করেন।

এ বিষয়ে অভিযুক্ত মাহাবুবার রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমান উল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত

আপডেট সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬