ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

কাহারোলে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং স্মার্ট ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের কাহারোলে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও গ্রাহক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবার সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।

আজ সোমবার (১৩ জুলাই,২৬) আয়োজিত এই সভায় ব্যাংকের স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। নগদের ওপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটাতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি শুধু লেনদেনকেই সহজ করে না, বরং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সময় বাঁচাতে অত্যন্ত কার্যকরী।

অনুষ্ঠানে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয় যে, পূবালী ব্যাংকের উন্নত ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ এবং কিউআর কোড ভিত্তিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এখন যেকোনো স্থান থেকে সহজেই লেনদেন করা সম্ভব। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা, নিরাপত্তা ঝুঁকি এড়ানোর উপায় এবং ব্যাংকের নতুন ডিজিটাল পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

গ্রাহকরাও তাদের মতামত তুলে ধরেন এবং ব্যাংকিং সেবা আরও সহজতর করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাহকদের সকল প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিশেষে, ডিজিটাল অর্থনীতি গড়তে সকলকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল আলম। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক ব্যাবস্থাপক কাহারোল শাখার মোঃ মোক্তার হোসেন প্রমুখ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কাহারোলে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬