ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।

আজ ১০ জুলাই ২০২৬ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরে গ্রেপ্তার বা মৃত্যুর ঝুঁকি থাকলেও সেই ঝুঁকি গ্রহণে প্রস্তুত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের জনগণের কাছেই তার সরকারের কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তার দাবি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হচ্ছে, তবে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রয়টার্সের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় ঘোষণা হয়। তবে এসব রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এদিকে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।

আপডেট সময় : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬