ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

তিন র‍্যাব সদস্যের ওপর হামলার মূল অভিযুক্ত ‘সফিক ডাকাত’ ঢাকায় গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত কুখ্যাত ‘সফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।

গ্রেপ্তারকৃত সফিক ডাকাত নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১১ মে র‍্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় যায়। এসময় সফিক ডাকাতের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা গোয়েন্দা সদস্যদের কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সফিক ডাকাত আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছিল র‍্যাব। দীর্ঘ প্রচেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও তৎপরতা অব্যাহত রয়েছে। মূল অভিযুক্ত সফিককে গ্রেপ্তারের মাধ্যমে এই ন্যক্কারজনক ঘটনার তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাকে থানায় হস্তান্তর এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিকের গ্রেপ্তারের খবরে খাগাতুয়াসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরেই তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

তিন র‍্যাব সদস্যের ওপর হামলার মূল অভিযুক্ত ‘সফিক ডাকাত’ ঢাকায় গ্রেপ্তার।

আপডেট সময় : ০৭:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬