ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর।

রক্ত সেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শহরের উপশহর এলাকায় অবস্থিত তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বক্তব্যে ডা. শাহানা জাফর বলেন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ, রক্তের উপাদান পৃথকীকরণ এবং সরবরাহ কার্যক্রম আরও উন্নত হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান এ কে এম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং রক্তকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

হস্তান্তর করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে—

রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর)

৪° সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্লাড রেফ্রিজারেটর

মাইনাস ৪০° সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্লাড ডিপ ফ্রিজার

প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হস্তান্তর করা এসব আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্তজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এসব অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও আধুনিক রক্তসেবা আরও সহজলভ্য হবে এবং রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিনাজপুরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর।

আপডেট সময় : ১১:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬