ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের সাংবিধানিক উত্তরণ: ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের বিজয় নিশ্চিত করতে হবে। দুর্ঘটনায় পুলিশের সন্তান নিহত। উদ্ধার করতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান। চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন। লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার সম্ভাব্য ধারণা !  উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা। মাধ্যমিক শিক্ষায় মানোন্নয়নে বরগুনায় ব্যতিক্রমী উদ্যোগ, কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে ,জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের বিদায় সংবর্ধনা। ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিএমপিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে দুদকে অভিযোগ: টেন্ডার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ও সম্পদ অর্জনের প্রশ্ন : প্রশাসনিক প্রভাব বিস্তার ও ব্যক্তিগত জীবনের বিতর্ক ঘিরে আলোচনায় এই প্রকৌশলী।

নড়াইলের নড়াগাতীতে  ইউপি সদস্যকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।

নড়াইলের নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

বৃহস্পতিবার রাত ১২টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে,২৩ জুলাই,২৬ বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ মনি মিয়ার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের সাংবিধানিক উত্তরণ: ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের বিজয় নিশ্চিত করতে হবে।

নড়াইলের নড়াগাতীতে  ইউপি সদস্যকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।

আপডেট সময় : ০১:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬