ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপের মহারণ: স্পেন না আর্জেন্টিনা—কার হাতে উঠবে ফুটবলের স্বপ্নের ট্রফি? চট্টগ্রামে বন্যার্তদের মাঝে আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড় এর ত্রাণ বিতরণ। ডিবির হাতে যৌন উত্তেজক সিরাপসহ ১’জন গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন। স্বাধীন বেলুচিস্তানের স্বপ্ন, আঞ্চলিক ভূরাজনীতি এবং বর্তমান বাস্তবতায় পাকিস্তানের রাজনৈতিক ভবিতব্য: একটি গভীর পর্যালোচনা। রাজউকের তেলেসমাতি কারবার! পাবনা গণপূর্তে কোটি টাকার বিল বিতর্ক: নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরকে ঘিরে : দুর্নীতির অভিযোগ, দেশত্যাগের শঙ্কা। চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার। মাটির মা ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি আহ্বায়ক মোঃ আলমগীর কবির আযাদ ও সদস্য সচিব মোঃ আলী আজম।  নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা।

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা।

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা ।নিহত আলিনুর ফকির নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

জেলা প্রতিনিধি সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলিনুর ফকির রাতে ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলো। এসময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে আলিনুরের সাথে তার বাগ-বিতণ্ডা হয়।এক পর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মহারণ: স্পেন না আর্জেন্টিনা—কার হাতে উঠবে ফুটবলের স্বপ্নের ট্রফি?

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা।

আপডেট সময় : ০৩:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬