ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল। 

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সবস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক ভাষা কর্মশালা এবং মুক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ছায়ানীড়ের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ চাঁদ মিয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভূঞাপুরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. খায়রুজ্জামান ভূঞা, শিক্ষানুরাগী সমাজসেবক, দানবীর এবং জয়িতা লুৎফা আক্তার মিতা।

ভাষা কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওআলা ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

বাংলা ভাষার শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ এবং ভাষা-চর্চার গুরুত্ব তুলে ধরে মূল আলোচক অধ্যাপক মো: লুৎফর রহমান বলেন, “মাতৃভাষার সঠিক চর্চা একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শুদ্ধ বাংলা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। তিনি শিক্ষার্থীদের বইপড়া ও ভাষা-চর্চায় উদ্বুদ্ধ করতে ছায়ানীড়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ে মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ, বানানরীতি ও ভাষার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। একই সঙ্গে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মুক্ত পাঠাগার উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বইপাঠে আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অতিথিবৃন্দ বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং বইপড়া আন্দোলনকে বেগবান করতে ছায়ানীড় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালনা করে আসছে।এটা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। তাদের এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকুক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন।

আপডেট সময় : ০৬:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬