ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে : এসপি মাসুদ। নোয়াখালী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত। টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ। ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ। বিআইডব্লিউটি এর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের জোরালো দাবি: চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা। ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল।

নোয়াখালী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৮ জন সংবাদটি পড়েছেন

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়ির প্রধান গেটের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের বসতঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে।

ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের হাত-মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ও আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতদের হামলায় আহত পরিবারের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করতে পুলিশের টহল বৃদ্ধিরও আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের।

নোয়াখালী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত।

আপডেট সময় : ০৫:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬