ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের বিদায় সংবর্ধনা।

গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে গোপালগঞ্জ প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জে দীর্ঘ ৬ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নেন মো. এহসানুল হক। একই অনুষ্ঠানে এলজিইডি গোপালগঞ্জের নবাগত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামানকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শরিফুল ইসলাম।

বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, একটি জেলার সুষম উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং এলজিইডির বিভিন্ন কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, উন্নয়নকাজের নানা চ্যালেঞ্জের সময়ে এলজিইডির জরুরি সেবা, রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন কার্যক্রমের তথ্য বস্তুনিষ্ঠভাবে প্রচারের মাধ্যমে সাংবাদিকেরা জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি উন্নয়নকাজের ত্রুটি-বিচ্যুতি গঠনমূলকভাবে তুলে ধরে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দাপ্তরিক ব্যস্ততার কারণে সাংবাদিকদের অনেক সময় পর্যাপ্ত সময় দিতে না পারা কিংবা তাৎক্ষণিক তথ্য দিতে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন এহসানুল হক। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে ঘটে যাওয়া অনিচ্ছাকৃত সীমাবদ্ধতাগুলো সাংবাদিকেরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে নবাগত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। এলজিইডির উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন তিনি। দায়িত্ব পালনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের দীর্ঘ কর্মকালীন অবদানের প্রশংসা করেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবাগত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামানের দায়িত্বকাল সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের বিদায় সংবর্ধনা।

আপডেট সময় : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬