ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা।

গতকাল ২৪ জুলাই,২৬ শুক্রবার বিকালে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উল্টো রথযাত্রা মহোৎসব। মাসির বাড়ি থেকে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রার নিজালয়ে ফিরে যাওয়ার এই মাহেন্দ্রক্ষণে ভক্তদের মাঝে ছিল উপচে পড়া আনন্দ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা বের হয়। এর মধ্যে নবীনগর জগন্নাথ বাড়ি (ইসকন মধ্যপাড়া) এবং শ্রীশ্রী নাম হট্ট মন্দির (ইসকন পশ্চিমপাড়া) থেকে রথগুলো বের হয়ে নবী নগর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়।

পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তায় ও পাহাড়াদার ব্যবস্থাপনায় রথযাত্রায় চলে নাচ, গান ও নামসংকীর্তন।

জগন্নাথের কৃপা লাভের আশায় এবং সবার পাপ মোচনের কামনায় রাস্তায় নেমে আসেন নারী-পুরুষ, ছোট-বড় নির্বিশেষে হাজার হাজার ভক্ত। সবাই একাকার হয়ে এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। এছাড়া উৎসব উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে মহাপ্রসাদের আয়োজন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হলো পবিত্র উল্টো রথযাত্রা।

আপডেট সময় : ০১:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬