ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন। পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায়। রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের গুঞ্জন, স্পিকারের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন। ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপির মহানগর নেতা আফতাব গ্রেপ্তার। ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। যে নারী নিজের ঘর গড়েননি, গড়েছেন একটি বিদ্যালয়: কুমারী রেখা রানী ওঝার স্বপ্ন কি রাষ্ট্রের স্বীকৃতি পাবে না? ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো – এমপি, ফজলুল হক মিলন।  বেলকুচিতে মেয়েকে মোবাইলে উত্ত্যক্তের ঘটনায় সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত ৫। মাদারীপুরের কালকিনিতে তরুণী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি।

ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো – এমপি, ফজলুল হক মিলন। 

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

আইন শৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে আপনারা তা সঠিক ভাবে পালন করবেন। আমি নির্দ্বিধায় বলতে চাই কোন অন্যায়, কোন ধরণের অবিচার, সেটা দলের হউক বা দলের বাইরে হউক যে কোন লোক করুক সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যে কোন পদক্ষেপ গ্রহণ করবেন তাতে আমার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোন সুপারিশ থাকবে না। আমি কোন সুপারিশ করবো না। যদি কেউ করে বা করতে পারে সে ক্ষেত্রে আপনারা কঠিন হবেন। আপনারা যখন অপারেশন করবেন তার জন্য যদি কোন শঙ্কা থাকে যে, ঐ কাজের জন্য কোথাও জবাবদিহি করতে হবে, বদলী হতে হবে এই চিন্তা মনে রাখার কোন কারণ নেই। যে কোন ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো। তিনি আরোও বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে মাদক বিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন।কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

বৃহস্প্রতিবার (২৩ জুলাই,২৬) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একে এম ফজলুল হক মিলন।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২এর কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের যানজট নিরসন, শিক্ষার পরিবেশ, অনিয়ম, দূর্ণীতি, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতি সহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন।

ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো – এমপি, ফজলুল হক মিলন। 

আপডেট সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬