ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী, এক সপ্তাহে মেলেনি সন্ধান।

যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর এলাকার ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ শিক্ষার্থীর নাম উম্মে তাফান্নুম ঐশিতা (১৪)। তিনি চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে ঐশিতা পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরে জানা যায়, সে স্কুলে পৌঁছায়নি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সে আর বাড়িতেও ফিরে আসেনি।স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তারা দ্রুত ঐশিতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।ঐশিতার সন্ধান পেলে তার পিতা মো. ইকবাল হোসেনের মোবাইল নম্বর ০১৭২৮-১২৫৪৯৪-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী, এক সপ্তাহে মেলেনি সন্ধান।

আপডেট সময় : ১০:৩১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬