ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন।

গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট,২৬) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশন এলাকায় পৌঁছনোর পর সড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় গাড়ির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। এসময় আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বাসের ভেতর পুরোপুরি পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রবিউল ইসলাম জানান, একটি বাসে আগুনের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন।

আপডেট সময় : ১১:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬