ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’। কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত  প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান। খুলনার জিরোপয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’, গরিব ময়লাপোতা হবে ‘কাজী নজরুল ইসলাম এভিনিউ’। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার। সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান। দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী। ডিমলায় ঠিকাদার সমিতির নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক রব্বানী প্রধান। কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির , সম্পাদক ঝুলন । মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা।

কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত  প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বে শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিয়ন্ড’ সেমিনার।

আগামীর সম্ভাবনা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীদের এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এআইয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া।বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ খলিলুর রহমান।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিভাইনলি বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল ফাহিম এবং সারাদেশে এআই-এর ইনিশিয়েটর আসাদুজ্জামান জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ শাফি।

সেমিনারে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়। শিক্ষা, ব্যবসা, চাকরি, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। তাই ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এখন থেকেই এআই ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে।

প্রশিক্ষকরা এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন।

আয়োজক আগামীর সম্ভাবনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক টি.এম. সামস তাবরিজ আকিব বলেন, “তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এআইকে ভয় না পেয়ে কীভাবে নিজেদের দক্ষতা ও কর্মজীবনে কাজে লাগানো যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এআই সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে। বিশেষ করে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছেন তারা।

আয়োজকরা জানান, একদিনের সেমিনারের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে তরুণদের জন্য আরও প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ।

কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত  প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান।

আপডেট সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬