ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে।

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ‘নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়ন বিষয়ে কুমিল্লায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ৪ অগাস্ট ,২৬ সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।

সেমিনারে জেলা প্রশাসক বলেন, দেশের নৌখাতকে একটি সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার নদীনির্ভর এলাকায় চলাচলকারী সব ধরনের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে নৌযানের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম মাঠপর্যায়ে শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলে সমন্বয় আরও জোরদার হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বিতভাবে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে।

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬