ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার।

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি খুলনা নগরীর ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে থাকা মনিরুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাসায় একদল দুর্বৃত্ত প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে বিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে মনিরুল ইসলাম মনিকে ঘটনাস্থলের আশপাশে দেখা যায় বলে দাবি পুলিশের। এছাড়া শনিবার তার কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটিও ১০ আগস্টের ওই ঘটনার দিন ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর থেকেই মনিরুলকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি ওই ঘটনায় জড়িত কি না এবং অস্ত্রটির উৎস ও ব্যবহারের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মনিরুলকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬