সেগুন বাগিচার একটি চাইনিজ রেষ্টুরেন্টে বসে ৫ লক্ষ টাকা ঘুস গ্রহনকালে দুদকের একটি টিমের হাতে গ্রেফতার এবং পরবর্তীতে ওই মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড হওয়ার প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে সরকারী চাকরী থেকে চুড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ২৭ আগষ্ট ২০২৬ তারিখে নৌমন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নৌপরিবহন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
নং-১৮.০০.০০০০.০১৬.২৭.০০৩.১৮-১৯৩৬
তারিখ: ২৭ আগস্ট ২০২৬
প্রজ্ঞাপন
যেহেতু, ড. এস. এম. নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত), নৌপরিবহন অধিদপ্তর-কে নিজ পদে কর্মরত থাকা অবস্থায় ঘুষের টাকাসহ ১২/০৪/২০১৮খ্রি: তারিখ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে দুদক কর্তৃক জিআর ২৭/২০১৮নং মামলা দায়ে করা হয় এবং তৎপ্রেক্ষিতে বাংলাদেশ সার্ভিস রুলস এর বিধি ৭৩ এর নোট-২ অনুযায়ী ১৫/০৪/২০১৮খ্রি: তারিখের ১৮.০০.০০০০,০১৬,২৭.০০৩.১৮-৪৮১ নং স্মারক মোতাবেক গ্রেফতারের তারিখ হতে তাঁকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়; এবং
০২। যেহেতু এ পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা ড. এস. এম. নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত), নৌপরিবহন অধিদপ্তর-এর বিরুদ্ধে ০২/২০১৮নং বিভাগীয় মামলা রুজু করা হয় এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অপরাধে অভিযুক্ত করে অভিযোগনামা গঠন করা হয় এবং অভিযোগনামা ও অভিযোগ বিবরণী ১৬/০৫/২০১৮ খ্রি: তারিখের ১৮.০০.০০০০.০১৬.২৭.০০৩.১৮-৬৭৩নং স্মারকে তাঁর নিকট প্রেরণ করা হয় এবং তাঁকে কেন উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না তার কারণ দর্শানোর জন্য এবং তিনি ব্যক্তিগত শুনানী গ্রহণে ইচ্ছুক কি না তা জানানোর জন্য অনুরোধ করা হয়; এবং
০৩। যেহেতু অভিযুক্ত কর্মকর্তা ১৩/০১/২০১৯ তারিখে জবাব দাখিল করেন এবং এ পরিপ্রেক্ষিতে তাঁর ব্যক্তিগত শুনানী গ্রহণ করা হয়। তাঁর দাখিলকৃত জবাব ও ব্যক্তিগত শুনানী সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ৩১/১/২০১৯খ্রি: তারিখের ১৮.০০.০০০০.০১৬.২৭.০০৩.১৮-১৯৫নং স্মারকে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্য-বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২৬/০১/২০২৩খ্রি: তারিখের ১৮.০০.০০০০.০১৬.২৭.০০৩.১৮-৩৩নং স্মারকে অভিযোগ তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়; এবং
০৪। যেহেতু তদন্তকারী কর্মকর্তা ০২/০১/২০২৫খ্রি: তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন; এবং
০৫। যেহেতু ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করা যায়নি; এবং
০৬। যেহেতু, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ স্পেশাল জজ আদালত-১০, ঢাকা কর্তৃক বিশেষ মামলা নম্বর ০১/২০২৪ এর ২৫/১১/২০২৪খ্রি: তারিখের আদেশে অভিযুক্ত কর্মকর্তা ড. এস. এম. নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত)-কে ০৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়; এবং
০৭। যেহেতু, ড. এস এম নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত), নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা বিজ্ঞ বিশেষ জজ আদালত-১০, ঢাকা কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে ক্রিমিনাল আপিল নং-৯৯৪১/২০২৪ মামলা দায়ে করেন; এবং
০৮। যেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নং-৯৯৪১/২০২৪ এর শুনানী অন্তে মহামান্য হাইকোর্ট কর্তৃক ২৭/০১/২০২৬খ্রি: তারিখের আদেশে অভিযুক্ত কর্মকর্তার দন্ডের মেয়াদ ৭ (সাত) বছরের কারাদন্ডের আদেশকে কমিয়ে ৩ (তিন) বছরের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়; এবং
০৯। যেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা অনুযায়ী, “কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদন্ড বা ১ (এক) বৎসর মেয়াদের অধিক মেয়াদের কারাদন্ডে দণ্ডিত হইলে, উক্ত দন্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হইতে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হইবেন”; এবং
[২৭/০৮, ৭:৫৩ ঢ়স] ঔড়ঁৎহধষরংঃ জড়ংঃড়স গড়ষষরপশ: ১০। যেহেতু, উপর্যুক্ত কারণে ড. এস এম নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত), নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা অনুযায়ী অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য;
১১। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা অনুযায়ী ড. এস এম নাজমুল হক, চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (চ. দা.) (সাময়িক বরখাস্তকৃত), নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা-কে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
১২। এ আদেশ বিজ্ঞ স্পেশাল জজ আদালত-১০, ঢাকা কর্তৃক বিশেষ মামলা নম্বর ০১/২০২৪ এর রায় ঘোষণার তারিখ ২৫/১১/২০২৪ খ্রি. থেকে কার্যকর হবে।
১৩। বর্ণিত কর্মকর্তার ১২/০৪/২০১৮খ্রি: থেকে ২৪/১১/২০২৪ খ্রি তারিখ পর্যন্ত সমায়িক বরখাস্তকাল অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে।
নিজস্ব প্রতিবেদক 



















