ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট-আমলা সিন্ডিকেট:  মন্ত্রী, প্রতিমন্ত্রীকে তোয়াক্কা করছেন না চুক্তিভিত্তিক সচিব! ইতিহাসের আয়নায় বিএনপি: অতীতের শিক্ষা কি ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে? উদ্যোক্তা বিকাশে পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের পাশে প্রতিমন্ত্রী আজাদ। রাজৈরের‌ প্রবাসী ও যুবকদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর ডঃ দীপ্তি সাহা শ্বাসনালীতে খাবার ঢোকার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।। তজুমদ্দিনে এমপিও জালিয়াতির অভিযোগ: মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ব্যবহার নিয়ে তোলপাড়। নীতিমালা ছিঁড়ে ফেলে’ কি গণপূর্তে গণবদলি ? আইন উপেক্ষার অভিযোগে তোলপাড় : মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন। বিদ্যালয়ের মাঠে যদি মানবিকতা অপমানিত হয়, তবে রাষ্ট্রের নীরব থাকার সুযোগ নেই। তথ্য না জেনে লাইভ, যাচাই ছাড়া অভিযোগ: অপসাংবাদিকতার বিস্তার এবং সমাজের জন্য এক নীরব বিপদ। সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি! 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর ডঃ দীপ্তি সাহা শ্বাসনালীতে খাবার ঢোকার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫১ জন সংবাদটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা  গতকাল ৩১ জুলাই ২০২৬ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। সকালে নাস্তার সময় শ্বাসনালীতে খাবার আটকে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

অধ্যাপক ড. দীপ্তি সাহার পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. দীপ্তি সাহা একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত অধ্যাপকের মরদেহ আজ শুক্রবার বিকেলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রয়াত অধ্যাপকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পোস্তগোলার শ্মশানে প্রয়াত অধ্যাপকের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট-আমলা সিন্ডিকেট:  মন্ত্রী, প্রতিমন্ত্রীকে তোয়াক্কা করছেন না চুক্তিভিত্তিক সচিব!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর ডঃ দীপ্তি সাহা শ্বাসনালীতে খাবার ঢোকার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।।

আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬