ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি নামফলক উন্মোচন করেন। পরে কাজের সফলতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ চারটি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। এর মধ্যে দশানী থেকে গিলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেয় সড়ক বিভাগ। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান মাফুজ খান লিমিটেড ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করছে।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৭ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজটি শেষ হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে সড়ক যোগাযোগ আরও উন্নত, নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সদস্যরা বাগেরহাটে আবারও রেলপথ তৈরি ও খুলনা মংলা মহাসড়ক চার লেনে উন্নত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী।

আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬