ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে শহীদ মিনারের জায়গা অবৈধ দখল উচ্ছেদ করে স্থানটি পুনরায় উন্মুক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা কালীবাড়ি এলাকার সোহেল রানা নামে এক ব্যক্তি ২২শে (আগস্ট) আনুমানিক রাত ১২টা থেকে ১টার মধ্যে অবৈধভাবে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তিনি বিএনপির নাম ব্যবহার করে ওই জায়গা দখলের চেষ্টা করেছিলেন বলেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি জানতে পেরে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শহীদ মিনারের জায়গাটি দখলমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক সাপলু, সাবেক যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক বাইজিদ বোস্তমী, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ এবং যুবদল নেতা শরীফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ভাঙ্গুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে দেওয়া হবে না। শহীদ মিনারের জায়গাসহ সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট কোনো জায়গা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের কেউ অবৈধ দখলদারিত্বের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের অবৈধ দখলদারিত্বকে প্রশ্রয় দেওয়া হবে না। ভাঙ্গুড়ায় জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা শহীদ মিনারের জায়গাটি দখলমুক্ত করায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ পুনরায় শহীদ মিনারের জায়গা দখলের চেষ্টা না করে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি কামনা করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ।

আপডেট সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬