ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক,আহত এক। মোংলায় বৈধ কাগজপত্র ও দখল থাকার পরও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি। বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ  ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মামলা। সিংড়ায় আগুন কেড়ে নিল সর্বস্ব, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সিংড়া প্রশাসন। ত্রিশূল না নিশান—চূড়ায় যা-ই থাক, হৃদয়ে থাকুক ঠাকুরের আদর্শ। বঙ্গভবনে নতুন অধ্যায়: মির্জা ফখরুলের কাছে বাংলাদেশের প্রত্যাশা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই ‘অটো ফাইন’।

মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক,আহত এক।

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (২২সে আগস্ট) আনুমানিক সকাল ৬ ঘটিকার সময় টাঙ্গাইল মধুপুর উপজেলার কাকরাইদ ব্রিজ সংলগ্ন বটতলা নামক স্থানে একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জটবাড়ি পাইনাবাড়ির বাসিন্দা আব্দুর গফুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত অন্য ব্যক্তির চিকিৎসা সেখানে চলমান রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক,আহত এক।

মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক,আহত এক।

আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬