ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

কালিগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ জন সংবাদটি পড়েছেন

 সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় সবকিছুই চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে, তার ওপর আবার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকার কারণে সেবা প্রত্যাশীদের নানান ভোগান্তি পোহাতে হচ্ছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।  কারণ হিসাবে ভুক্তভোগীরা প্রতিনিয়ত সরকারি বা স্বায়ত্তশাসিত দেশের প্রতিটি জেলা ও উপজেলা কার্যালয়ের অধিক লেনদেন ও বাজেট অনুমোদনের মূল দায়িত্ব এই কর্মকর্তার উপর ব্যস্ত থাকে। পদটি খালি থাকায় দাপ্তরিক কাজ স্থবির হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত বিভিন্ন শ্রেণি পেশা, পেনশনারদের প্রতিনিয়ত চরম ভোগান্তির স্বীকার  হতে হচ্ছে। পদটি শূন্য থাকায় গত ২০২৫ সালের ২৫ মে হতে শ্যামনগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন কালিগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছে।

যে কারণে ফাইলে সই হতে দীর্ঘ লাইন, দীর্ঘ সূত্রতা তৈরি হচ্ছে। এ শূন্যতার কারণে উপজেলার বিভিন্ন দপ্তর ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের মাসিক বেতন এবং অবসর ভাতা পেতে দীর্ঘ সময় লেগে আসছে।

যে কারণে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত মাসিক বেতন, উৎসব ভাতা সহ আনুষাঙ্গিক বিল পেতে প্রতিনিয়ত হয়রানি ও দীর্ঘ সূত্রতা তৈরি হয়। বর্তমান উপজেলা হিসাবরক্ষণ অফিসে ১ জন হিসাব সহকারী ও ৩ জন অডিটর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চলছে। বিষয়টি নিরসনে মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রকের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসি ।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

কালিগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬