ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় গাঁজা চাষ। এ ঘটনায় আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছ দুটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি আদা ক্ষেতের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আদা গাছের আড়ালে যত্নসহকারে চাষ করা প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়।

পুলিশের ধারণা, লোকচক্ষুর আড়ালে রাখতেই ওই জমিতে আদা চাষের পাশাপাশি গাঁজার গাছ লাগানো হয়েছিল। স্থানীয়দের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে গাছ দুটি পরিচর্যা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ গাছ দুটি জব্দ করে এবং ঘটনাস্থল থেকে আবু তালেবকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি ও ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ। গাছ দুটির নমুনা পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদা ক্ষেতের আড়ালে চাষ করা দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক চাষ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ঘোড়াঘাট উপজেলায় গাঁজা চাষ, আটক ১

আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬