ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ জন সংবাদটি পড়েছেন

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার একটি রেস্তোরাঁর হলরুমে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজু-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলার তারাচরণ-শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া।

সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম।

রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এ আর রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লোকমান, সংগঠক মোহাম্মদ আসিফ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন, দপ্তর সম্পাদক এ কে বাবর, সদস্য মাওলানা এম. মামুনুর রশিদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

‎বক্তারা মরহুম সরওয়ার উদ্দীন আহমেদ-এর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত নিষ্ঠা ও রাউজানের সাংবাদিকতায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর সততা, দায়িত্বশীলতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎অনুষ্ঠান শেষে মরহুম সরওয়ার উদ্দীন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা

আপডেট সময় : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬